৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ


মোহাম্মাদ আমিনুল ইসলাম:৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।প্রকাশিত সূচি অনুযায়ী—আগামী ৪ জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। প্রথম দফায় প্রকাশিত এ সূচিতে সাধারণ এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয়ই ক্যাডারের ২ হাজার ১০২ জন প্রার্থীর পরীক্ষার তারিখ ও সময় জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, আগামী ৪ জানুয়ারি সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে ২১০ জনের পরীক্ষা নেওয়া হবে। প্রথম দফায় প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি এ ধাপের পরীক্ষা শেষ হবে। রাজধানীর আাগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রকাশিত সময়সূচির বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হন ৪ হাজার ৪২ জন। এরমধ্যে লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে পাস করেন ২ হাজার ৩৩৬ জন এবং কারিগরি বা পেশাগত ক্যাডারে ৭৩৮ জন। এছাড়া সাধারণ এবং কারিগরি বা পেশাগত—উভয় ক্যাডারে উত্তীর্ণ হন ৯৬৮ জন। তারাই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

Top