মাউশির জরুরি নির্দেশনা - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

মাউশির জরুরি নির্দেশনা


মোহাম্মাদ মুরাদ হোসেন: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিও বিল জমা দেওয়ার শেষ দিন আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর)।এ ব্যবস্থায় জুলাই ২০২৫ পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বিল সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে এমপিওর অর্থ ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে প্রদান করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগস্ট ২০২৫ থেকে এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে বিল সাবমিট করার নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।

এতে আরো বলা হয়, এ জন্য প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের ‘MPO-EFT’ মডিউলে লগইন করে বিল সাবমিট করতে হবে। প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানের প্রত্যেক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল দাখিল করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে অর্থ পাঠানো হবে।এ ছাড়া কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসে বিধি অনুযায়ী তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে।সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধের প্রয়োজন হলে তা বিল সাবমিট অপশনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমপিওর টাকা দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও অর্থ প্রেরণ না হলে বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
কেবলমাত্র আইবাসে যাচাই শেষে ভ্যালিড হওয়া জনবলের তথ্যই বর্তমানে বিল সাবমিট অপশনে যুক্ত রয়েছে।যেসব শিক্ষক-কর্মচারীর তথ্য ভুল রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই শেষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ডিসেম্বর মাসের এমপিও বিল আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সাবমিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Top