ওসমান হাদির জানাজা-দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

ওসমান হাদির জানাজা-দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা


মোহাম্মাদ মুরাদ হোসেন: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির জানাজা ও দাফন সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা ও দাফন কার্যক্রম আজ ধর্মীয় আচার ও আবেগঘন পরিবেশে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। স্মরণকালের অন্যতম বৃহৎ এ জানাজায় বিপুলসংখ্যক লোকসমাগম হয়। শহীদ হাদির নামাজে জানাজায় এত লোকের উপস্থিতি তার প্রতি সর্বস্তরের মানুষের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিপুল লোকসমাগমকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে। যার ফলে সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পুরো প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়। এই প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষভাবে জড়িত স্পেশাল সিকিউরিটি ফোর্স, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ আনসার, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যমসহ জানাজায় অংশগ্রহণকারী সর্বসাধারণের অভূতপূর্ব সহযোগিতা আমাদের কৃতার্থ করেছে। এই ঐতিহাসিক নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Top