হিন্দু যুবককে পুড়িয়ে হত্যাকারীদের বিচার দাবি জামায়াতের - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

হিন্দু যুবককে পুড়িয়ে হত্যাকারীদের বিচার দাবি জামায়াতের


নুর নবী জনী: ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দিপু চন্দ্র দাসের হত্যাকারীদের বিচার দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপুকে পিটিয়ে হত্যা করে তার লাশ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এই নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে গোলাম পরওয়ার বিবৃতিতে বলেছেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা সমর্থিত নয়। ইসলাম কখনোই বিচারবহির্ভূত হত্যা, গণপিটুনি কিংবা সহিংসতার অনুমোদন দেয় না।

জামায়াতের এই নেতা বলেন,অভিযোগ থাকলে তার নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হতে হবে- এটাই আইনের শাসনের মৌলিক নীতি।জামায়াত ধর্মীয় সহনশীলতা,মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের পক্ষে এবং ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত রাখবে ইন-শা-আল্লাহ।

Top