জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা


নুর নবী জনী:জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ২১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে।এ প্রবেশপত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধানের আবেদনসহ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় যোগাযোগ করতে হবে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে চিঠিটি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানে ইতোমধ্যে অনলাইনে পাঠানো হয়েছে। প্রবেশপত্রগুলো ডাউনলোড করে প্রিন্ট দিয়ে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে।

Top