দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনগণের পরামর্শ নেবে জামায়াত - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনগণের পরামর্শ নেবে জামায়াত


মোহাম্মাদ নাসির উদ্দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জনতার মতামত নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।তাই আপনার মতামত সাথে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার, ইনশা আল্লাহ।গতকাল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দলটির আমির ডা: শফিকুর রহমান বলেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী।জানা যায়, আগামী নির্বাচনকে সামনে রেখে ইশতেহার তৈরির কাজ শুরু করেছে জামায়াতে ইসলামী। সমাজের সব শ্রেণীর মানুষের কথা বিবেচনায় নিয়ে এ ইশতেহার তৈরি করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ জন্য একটা ওয়েবসাইট তৈরি করে শিগগিরই সেখানে জনগণের মতামত নেয়া হবে এবং সেসব মতামতের সারাংশ মূল ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে।

এদিকে গতকাল জামায়াত আমিরের দেয়া ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে এরই মধ্যে অনেকেই দলটির ইশতেহারে কী কী থাকতে পারে সে বিষয়ে নিজেদের মতামত তুলে ধরছেন।

দুর্নীতিকে লাল কার্ড দেখান : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আকাশচুম্বী দুর্নীতিকে মাটিতে নামিয়ে না আনা পর্যন্ত আমরা থামব না ইনশা আল্লাহ। গতকাল এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে দুর্নীতিকে লাল কার্ড দেখানোর আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আপনি, আমি এবং আমরা সবাই যারা দেশকে ভালোবাসি সমাজ দেহের ক্যান্সারকে (দুর্নীতি) না বলুন এবং লাল কার্ড প্রদর্শন করুন।

Top