যশোরের ঘিবা সীমান্তে বিজিবির অভিযান: ৪১ কেজি গাঁজা উদ্ধার - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল বিসিকে শিল্প কারখানার মালামাল চুরি, চোর শনাক্ত ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ধর্ষকদের ছাড়ের সুযোগ নেই: জামায়াতে ইসলামী ফ্যাটি লিভার রোগীদের জন্য রোজা উপকারী নাকি ঝুঁকিপূর্ণ? সুষ্ঠু নির্বাচনের আশা করেছিলাম, হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে পরামর্শক খাতেই ৩২২ কোটি টাকা আবদার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. মোশাররফ পাসপোর্ট দালালদের আশা ভেস্তে গেল বরিশালে চেকপোস্টে সেনাবাহিনীর সদস্য কর্তৃক সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সাংবাদিক মহলে উদ্বেগ আ. লীগের কার্যালয় খুলে দেওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত

যশোরের ঘিবা সীমান্তে বিজিবির অভিযান: ৪১ কেজি গাঁজা উদ্ধার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের ঘিবা সীমান্তে বিশেষ অভিযানে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) রাত ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা বিওপির একটি টহলদল ঘিবা ৭নং পূর্বপাড়া বরইবাগান সংলগ্ন মাঠে অবস্থান নেয়।এর কিছুক্ষণ পর, আনুমানিক ১১:৩০ মিঃ দিকে টহলদল দেখতে পায়—কয়েকজন চোরাকারবারী মাথায় বস্তা নিয়ে ভারত সীমান্তের দিক থেকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করছে। তারা বরইবাগানের নিকটবর্তী হলে বিজিবির সদস্যরা ধাওয়া করে। তবে উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাথার বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।পরে পরিত্যক্ত বস্তাগুলো উদ্ধার করে খুলে দেখা যায়, এর ভেতরে রয়েছে ভারতীয় গাঁজা। পরিমাপ করে মোট ৪১ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন,দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান দমনে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিতভাবে অভিযান চালিয়ে বিজিবি মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Top