তারেক রহমানের ফেরায় বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

তারেক রহমানের ফেরায় বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে


মোহাম্মাদ মুরাদ হোসেন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনি বাধা আছে কিনা, জানা নেই আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের। যদি কোনো বাধা থাকে সেটা সংশ্লিষ্টদের জানালে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি।সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।আসিফ নজরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকে থাকে সেটা আমাদের জানালে আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করবো। উনার নিরাপত্তার ব্যপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা করবো।তিনি বলেন, আমার মনে হয় যে কোনটা উপযুক্ত সময় সেটা নির্ধারণের ক্ষমতা উনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি।

আসিফ নজরুল আরও বলেন, তারেক রহমান কেন দেশে আসছেন না, এমন মন্তব্য আমরা অনেকেই করি। কিন্তু আমাকে কাছে মনে হয়, এ ধরনের প্রশ্ন করা খুবই অরুচিকর। এটা মা-ছেলের সম্পর্ক, এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা বা ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো চিন্তা আছে কিনা, সে বিষয়ে মন্তব্য করা আমার রুচিকর মনে হয় না। সবচেয়ে ভালো উনারাই বুঝবেন, কখন আসতে হবে। একই সঙ্গে কখন কোন পদক্ষেপ নিতে হবে।

Top