‘দেশ গড়ার পরিকল্পনা’ছয় দিনব্যাপী কর্মসূচি - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

‘দেশ গড়ার পরিকল্পনা’ছয় দিনব্যাপী কর্মসূচি


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ছয় দিনব্যাপী কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে ১২ ডিসেম্বর কোনো কর্মসূচি রাখা হয়নি।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে রিজভী জানান, কর্মসূচির পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা সারাদেশের মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সময়ে নয়াপল্টনের বিএনপি কার্যালয়েও দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে, যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ছয়দিনের কর্মসূচির বিস্তারিতও জানানো হয়। ৭ ডিসেম্বর কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮ ডিসেম্বর ছাত্রদল আয়োজিত কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ৯ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের যৌথ কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ১০ ডিসেম্বর যুবদল ও কৃষক দলের যৌথ কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ১১ ডিসেম্বর বিএনপি আয়োজিত দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৩ ডিসেম্বর সমাপনী কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রিজভী আরও বলেন, ‘দেশনেত্রীর সুস্থতা কামনায় দেশজুড়ে নেতাকর্মীদের একযোগে অংশগ্রহণ বিএনপির ঐক্য ও দৃঢ়তার প্রতীক হবে। একই সঙ্গে ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি জাতীয় রাজনীতিতে নতুন গতি আনবে।

Top