জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে খালেদা জিয়ার জন্য দোয়া - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে খালেদা জিয়ার জন্য দোয়া


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের বৈঠকে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে।বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরাসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।বৈঠকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে তাদের আশু আরোগ্যের জন্য সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর নিকট দোয়ার আবেদন জানানো হয়।

নির্বাহী পরিষদের এ সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এছাড়া জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠানসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের ৭টি বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানায় জামায়াত।এছাড়া আগামী ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শূরার বার্ষিক অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয় সভায়।

Top