প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা


প্রতিবেদক,আলোকিত বার্তা :প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) ২০১৬ খ্রিষ্টাব্দের নিয়োগ কার্যক্রম চূড়ান্ত করতে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদে আবেদনকারী প্রার্থীদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে তাদের অনলাইন আবেদনে সম্প্রতি তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মো. মাসুদ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কর্তৃপক্ষ বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করেছে।নির্ধারিত সময়ের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন না করলে প্রবেশপত্র ইস্যু করা সম্ভব হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬ খ্রিষ্টাব্দের ৩ অক্টোবর তারিখের স্মারকের (৩৮.০০.০০০০, ১০৭.১১.০০৮.২০১৯-২৩৩৯) মাধ্যমে সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী–এই চারটি পদে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছিল। দীর্ঘদিনের এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে, বর্তমানে কেবল অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে আবেদনকৃত প্রার্থীদের অনলাইন পোর্টালে সদ্য তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করার প্রয়োজন দেখা দিয়েছে। আবেদনকারীদের ১৯ নভেম্বরের মধ্যে কাজটি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডিপিই আরও সতর্ক করে বলেছে, যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড করবেন না, তাদের আবেদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হবে এবং কোনো পরিস্থিতিতেই তাদের বিপরীতে প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রবেশপত্র পেতে হলে অবশ্যই ১৯ নভেম্বরের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে হবে।

Top