সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে - Alokitobarta
আজ : বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন বিরুদ... সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ ককটেল বিস্ফোরণের দায় প্রশাসন ও স্থানীয় এমপি এড়াতে পারবেন না অক্টোবরে স্থানীয় নির্বাচন করার লক্ষ্য ইসির স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চান আওয়ামী লীগের নেতাকর্মীরা নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন ব্যাহত হয়েছে , ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ বৃহত্তর রূপ নেয় কোটাবিরোধী আন্দোলন আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে-স্কেল বাতিল করে দিলেন ফ্যাসিবাদের দূষিত গলিত দুর্গন্ধময় নর্দমা,বদলে যাচ্ছে দেশ অপচয়-অনিয়মের পাহাড়

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে


প্রতিবেদক,আলোকিত বার্তা :সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি সম্পন্ন হয় বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।চুক্তি অনুসারে ২০২৬ সালে বাংলাদেশ থেকে সাড়ে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন।হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে ধর্ম উপদেষ্টা সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কেও সৌদি মন্ত্রীকে অবহিত করেন।বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ ছাড়া,মিনা-আরাফা ও মুজদালিফার তাঁবু ব্যবস্থাপনা,পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বাড়ানোর বিষয়ে সৌদি মন্ত্রীকে অনুরোধ জানান উপদেষ্টা।সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এতে সম্মতি দেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Top