৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৬৮১ জনকে সুপারিশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৬৮১ জনকে সুপারিশ


মোহাম্মাদ নাসির উদ্দিন:বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(পিএসসি)৪৪তম বিসিএসের সম্পূরক ও সমন্বিত চূড়ান্ত ফল প্রকাশ করেছে।পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান,৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এ পূর্বঘোষিত ফল পর্যালোচনা করে একই ক্যাডার বা পছন্দক্রমে নিম্ন ক্যাডারের মনোনয়ন না নেওয়ার বিষয়ে যেসব প্রার্থী লিখিত ঘোষণা দিয়েছেন,তাদের আবেদনের ভিত্তিতে এই সম্পূরক ফল প্রকাশ করা হয়েছে।এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার(৬ নভেম্বর)রাতে পিএসসি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পূর্ব ঘোষিত ফলাফলে পরিবর্তন কেন?
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা সংশোধিত বিধিমালা অনুযায়ী দেখা যায়—৪৪তম বিসিএসে ক্যাডারে মনোনীত হওয়া ৩০৩ জন প্রার্থী ইতোমধ্যে পূর্ববর্তী বিসিএসের মাধ্যমে কোনো ক্যাডারের পদে কর্মরত আছেন, এবং তারা বর্তমানে প্রাপ্ত পদ বা তার চেয়ে নিম্নতর পছন্দক্রমের পদে যোগদান করবেন না বলে ঘোষণা দেন।

এর ফলে এখন২৬০ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ৪৩ জন প্রার্থীকে তাঁদের পছন্দক্রম অনুযায়ী উচ্চতর ক্যাডারে স্থানান্তর করা হয়েছে। শূন্য হওয়া পদ পূরণের জন্য মেধাক্রম অনুযায়ী ২৫৭ জন নতুন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে মনোনয়ন দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় মোট ১১৩ জন প্রার্থীর ক্যাডার পদের সুপারিশ পরিবর্তন হয়েছে।চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, আনসার ক্যাডার ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ৮ জন, রেলওয়ে ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক ক্যাডারে ২৩ জন, বাণিজ্য ক্যাডারে ৬ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন ও খাদ্য ক্যাডারে ৩ জন সুপারিশ পেয়েছেন।গত রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

Top