জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য নভেম্বরের মধ্যে গণভোটের দাবি - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য নভেম্বরের মধ্যে গণভোটের দাবি


নুর নবী জনী :জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানিয়ে আসা জামায়াতে ইসলামী তাদের পূর্বের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে।নভেম্বর মাসের ৫ দিন অতিবাহিত হলেও গণভোটের প্রস্তুতি না থাকায় এ বিষয়ে প্রশ্ন করা হলে জামায়াতের সাবেক এই সংসদ সদস্য বলেন,নভেম্বর মাসে না হলেও জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। তার যুক্তি হলো, গণভোট জুলাই সনদ আদেশকে শক্তিশালী করবে এবং এটিকে একটি আইনে পরিণত করবে।দলটি এখন বলছে,নভেম্বরে সম্ভব না হলেও জাতীয় নির্বাচনের আগে যেকোনো সময়ে গণভোটের আয়োজন করতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট অনুষ্ঠিত না হয়, তবে দলটি আন্দোলন করবে।বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ কথা জানান।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে বিশৃঙ্খলা হবে এবং মানুষের ফোকাস জাতীয় ভোটের দিকে থাকবে, ফলে গণভোটে কম ভোট পড়বে। তিনি স্পষ্ট করে বলেন, কারও পাতানো ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই, আগে গণভোট হতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল।

Top