জামায়াতে ইসলামীর আমির হিসাবে পুনরায় নির্বাচিত - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জামায়াতে ইসলামীর আমির হিসাবে পুনরায় নির্বাচিত


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া: জামায়াতে ইসলামীর আমির হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।এই নিয়ে টানা তৃতীয়বারের জন্য আমিরের দায়িত্ব পেলেন তিনি। আগামী তিন বছর দলটির নেতৃত্ব দেবেন তিনি। রোববার জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার রাতে সংগঠনের ‘আমির’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। রোববার দুপুরে জামায়াতের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকন) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে দলের আমির নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দল ভোট গণনা শেষ করেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার জামায়াতের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। এর আগে ২০২০-২২ এবং ২০২৩-২৫ মেয়াদে জামায়াতের আমির হয়েছিলেন তিনি।

Top