অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা

অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে


মোহাম্মাদ মুরাদ হোসেন: অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ রোববার (১৯ অক্টোবর)। আজ প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে।গত বুধবার (১৫ অক্টোবর) আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর রোববার সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত ইনার কোর্ট ইয়ার্ডে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতিরি সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে করবেন।

এ উদ্দেশ্যে ১৯ অক্টোবর আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে।গত ৫ সেপ্টেম্বর অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিম কোর্ট। অবকাশকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেঞ্চ এবং আপিল বিভাগে চেম্বার কোর্ট নির্ধারণ করে দিয়েছিলেন প্রধান বিচারপতি।

Top