ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৫১.৫৪ ভাগ - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ তীরে এসে তরি ডুবলো বাংলাদেশ! অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ হারও বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী আইনে কোনো সংসদ সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৫১.৫৪ ভাগ


প্রতিবেদক,আলোকিত বার্তা:ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৫১.৫৪ ভাগ। এতে মোট পাসকৃত শিক্ষার্থীর সংখ‍্যা ৩৯ হাজার ৯৬ জন।এর মধ‍্যে ছেলেদের সংখ‍্যা ১৬ হাজার ৬৭৬ এবং মেয়েদের সংখ‍্যা ২২ হাজার ৪২০ জন। এ হিসেবে পাসের হারে এবার সাফল‍্য দেখিয়েছে মেয়েরা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এতথ‍্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। এর মধ‍্যে পাস করেছে ৩৯ হাজার ৯৬ জন শিক্ষার্থী। এতে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন। এর মধ‍্যে জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ‍্যা ১১১৭ এবং মেয়েদের সংখ‍্যা ১৫৬৭ জন।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাত্র তিনটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ‍্যা ১৫টি। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।ব্রিফিংয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ১০৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে।

Top