এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু,প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে সম্ভাব্য বিভিন্ন পদ্ধতি পর্যালোচনা করছে তড়িঘড়ি করে আবারও সংশোধনী এনে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে,তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুট... গ্রামে শিক্ষকের হাহাকার,ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, দিন কাটে আড্ডায়,ক্লাস নেই,সিনিয়র শিক্ষকরা সপ্তাহে ... গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ,আড়াইহাজার থেকে মাতারবাড়ী বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ এফডিআই গতি নেই, কমছে নতুন বিনিয়োগ,বিদেশি সহায়তায় নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ! আওয়ামী লীগ ৭২ সালে ক্ষমতা গ্রহণ করে, স্বাধীন দেশে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে তারা খুন করেছে সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি কোনো নির্দেশনাই মানছে না এয়ারলাইন্সগুলো বিদ্যুতের বড় ধরনের গ্রিড বিপর্যয়

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু,প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা


মোহাম্মাদ নাসির উদ্দিন:এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ শুক্রবার (১৭ অক্টোবর) শুরু হয়েছে। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। প্রতি বিষয়ের আবেদন ফি ১৫০ টাকা।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে। পুনঃনিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইন মাধ্যমেই গ্রহণ করা হবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন করা যাবে না।নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। এরপর আবেদনকারীকে একটি মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএস পাঠানো হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফল দেখতে পারবেন। এক বা একাধিক বিষয়ে পুনঃনিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।প্রদেয় ফি বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট বা টেলিটক মোবাইল সিমের মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ ওয়েবসাইটের ‘হেল্প’ বাটনে পাওয়া যাবে।

ফি পরিশোধের পর আবেদন জমা দিতে হবে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে। প্রয়োজনে ফি দেওয়ার আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জন করা যাবে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে।তবে একবার ফি পরিশোধের পর আবেদন বাতিল বা সংশোধন করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।এর আগে বৃহস্পতিবার দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ ফলাফল এবার তুলনামূলক খারাপ হয়েছে।দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত ২০ বছরে সর্বনিম্ন। আর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৯ হাজার ৯৭ জন।গত বছর অর্থাৎ, ২০২৪ সালের চেয়ে এবার পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থথীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

Top