তবে লোকবল ও ফান্ড দিচ্ছে আ.লীগ‘শিক্ষকদের আন্দোলন যৌক্তিক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

তবে লোকবল ও ফান্ড দিচ্ছে আ.লীগ‘শিক্ষকদের আন্দোলন যৌক্তিক


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী একাধিক নেতার আওয়ামী আমলের ছবি ও ভিডিও তুলে ধরে তিনি বলেন,আন্দোলন কারা করছে? কারা নেতৃত্ব দিচ্ছে? দেখেন।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী সেই শিক্ষক এবং ধানমন্ডির একটি স্কুলের আওয়ামী লীগের বড় নেতাসহ আরও কয়েকজনকে আওয়ামী লীগ প্রচুর ফান্ড দিচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।বাড়ি ভাড়া বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনকে যৌক্তিক হিসেবেই মনে করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তবে এই আন্দোলনে শিক্ষকদের বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফান্ড এবং লোকবল দিচ্ছে বলে মনে করেন তিনি।বুধবার (১৫ অক্টোবর)নয়াপল্টনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কার্যালয়ে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন,বাংলাদেশ (ইরাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সেলিম ভূঁইয়া এসব কথা বলেন।

তিনি বলেন,তারা বিভিন্ন সময় শেখ মুজিবের ছবি দিয়ে মাঠে কাজ করেছেন এবং টুঙ্গিপাড়াতে শেখ মুজিবের মাজারে গিয়ে কান্নাকাটি করেছেন, মোনাজাত করেছেন। তাদের মাধ্যমে আওয়ামী লীগ এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এছাড়া অন্য একটি দলও তাদেরকে ব্যবহার করছে।সেলিম ভূঁইয়া বলেন, এর আগে তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে ১৫ আগস্টের আগে (১৩ আগস্ট) ঢাকায় নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে ধর্মঘটের কথা বলে। তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের লোকজন তাদের সাথে মিলে ১৫ আগস্ট ঝামেলা করবেন। অথচ একজন সাধারণ শিক্ষক হয়তো জানেন তিনি তার দাবির পক্ষে কথা বলছেন, তার দাবির জন্য আন্দোলন করছেন। কিন্তু তিনি যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছেন, সেটি কিন্তু বুঝতে পারছেন না।শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে তিনি বলেন, বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিটি অত্যন্ত যৌক্তিক। আমরা সাধারণ শিক্ষকদের দাবির প্রতি সহমর্মিতা জানাই, তবে আমরা বলতে চাই, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ হলো মুখ্য দাবি। এদেশের প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষক-কর্মচারী, তাদের প্রাণের দাবি হলো জাতীয়করণ। এ জাতীয়করণ হলে শতভাগ বাড়ি ভাড়া আমরা পাব। এটি হলে অন্যান্য যে সুযোগ-সুবিধাগুলোও আমরা অনায়াসে পেয়ে যাব।

সেলিম ভূঁইয়া আরও বলেন, শিক্ষকদের দাবির বিষয়ে গত ৭ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার দল যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে আমরা এ দাবিটি পূরণ করব।তিনি বলেন, আজকে আমাদের শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। তিনিও নীতিগতভাবে একমত ৪৫ শতাংশ বাড়িভাড়া এবং জাতীয়করণের বিষয়টি অত্যন্ত যৌক্তিক। আমরা নীতিগতভাবে এটিকে মানি, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে জাতীয়করণ করা সম্ভব নয়। তিনি আগামী সরকারের কাছে এ দাবিটি করতে পরামর্শ দেন। সরকারি নিয়মানুযায়ী আপনাদের যে বাড়িভাড়ার দাবি সেটির সঙ্গেও আমরা একমত। কিন্তু সম্পদের সীমাবদ্ধতা থাকার পরেও অর্থ মন্ত্রণালয়ে আমরা একটা বাজেট পেশ করেছি।শিক্ষকদের উদ্দেশ্যে সেলিম ভূঁইয়া বলেন, আমরা আপনাদের পক্ষে, কিন্তু আপনারা যদি শিক্ষার্থীদের জিম্মি করে, ক্লাস বন্ধ রেখে এটা করেন তাহলে সমাজে আপনাদেরও প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই বিষয়টি নিয়ে আপনারও কথা বলেন।সেলিম ভূঁইয়া শিক্ষকদের ওপর পুলিশি হামলা ও টিয়ার গ্যাস নিক্ষেপের তীব্র নিন্দা জানান।এ সময় উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ শিক্ষক-কর্মচারী প্লাটফর্মের আহ্বায়ক মো. জাকির হোসেন, ইরাবের সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলায়মান সালমানসহ সদস্যরা।

Top