গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র পথ হচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র পথ হচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন


মোহাম্মাদ নাসির উদ্দিন:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র পথ হচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের জন্য বিকল্প কোনো পথ নেই।বিএনপি মহাসচিব বলেন, যতই সংস্কার করি, বুদ্ধিজীবীরা মিলে কৌশল আবিষ্কারের চেষ্টা করি, কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না।,এ সময় তিনি বলেন,‘হাসিনাকে শুধু ‘হাসিনা’ বললে একটু সম্মান দেওয়া হবে তাকে ‘মনস্টার হাসিনা’ বলতে হবে।শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষই গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী। তারা বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। দুর্ভাগ্য হচ্ছে সেই লড়াইয়ে মানুষ বারবার হোঁচট খেয়েছে। যতবার হোঁচট খেয়েছে, ততবার উঠে দাঁড়িয়েছে এবং আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে।সরকার প্রধানকে ইঙ্গিত করে ফখরুল বলেন, ‘হাসিনাকে শুধু ‘হাসিনা’ বললে একটু সম্মান দেওয়া হবে তাকে ‘মনস্টার হাসিনা’ বলতে হবে। মনস্টার হাসিনা দেশের সবকিছুকে তছনছ করে দিয়েছে। দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, আমাদের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা-সব জায়গায় সে তছনছ করে দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, কিছু কিছু মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করেন। গণতন্ত্রের জন্য বিএনপি সমগ্র সময় ধরে লড়াই করেছে।এনসিপিকে শাপলা মার্কা না দিলে ধানের শীষ বাতিল করার আহ্বান জানানোয় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভাই, আমরা তো তোমাদের মার্কায় বাধা দিইনি। কোন মার্কা তোমাদের দেবে, তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন? কারণ ধানের শীষ অপ্রতিরোধ্য। সারাদেশে ধানের শীষের স্লোগান উঠেছে।ধানের শীষকে আটকে দেওয়ার চেষ্টা চলছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীরা চলে যেতে বাধ্য হবে।

সভাপতির বক্তব্যে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ৯০–এর গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ করে বলেন, জিয়া পরিবার তখনও জনগণের পাশে ছিল, এখনও আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে তারেক রহমান সোচ্চার ছিলেন, আছেন। যারা ‘পিআর’ পদ্ধতির কথা বলে, তারা আসলে নির্বাচন চায় না, গণতন্ত্রও চায় না।তিনি আরও বলেন, আমাদের আগে বাংলাদেশ, না দিল্লি, না পিন্ডি; সবার আগে বাংলাদেশ।

Top