এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর


প্রতিবেদক,আলোকিত বার্তা :চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১৬-১৮ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে।বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।তাদের মধ্যে ছয় লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, আজকে সভা হয়েছে। আমরা সম্ভাব্য কয়েকটি তারিখ নিয়ে আলোচনা করেছি। ১৬, ১৭ ও ১৮ অক্টোবর আলোচনা হয়েছে।এর আগে গত ২৬ জুন থেকে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। আগামী রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। ১৭ ও ১৮ অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৬ অক্টোবর ফল প্রকাশিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী দুই লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহীতে এক লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লায় এক লাখ এক হাজার ৭৫০ জন, যশোরে এক লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে এক লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে এক লাখ ৩ হাজার ৮৩২, ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন।মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ নয় হাজার ৬১১ জন।

Top