দ্রুত তদন্তের নির্দেশ,জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের মানবেতর জীবনযাপন - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

দ্রুত তদন্তের নির্দেশ,জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের মানবেতর জীবনযাপন


মোহাম্মাদ মুরাদ হোসেন:তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা চালু থাকবে।নির্দেশনা অনুযায়ী পদত্যাগ করা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকের বিষয়ে এখনও তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। এদিকে অনেক শিক্ষক/প্রতিষ্ঠান প্রধান বেতন ভাতাদি বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন মর্মে এ বিভাগে আবেদন করেছেন। ফলে বিষয়টি সমাধানের জন্য জরুরিভিত্তিতে তদন্ত প্রতিবেদন পাঠানো প্রয়োজন।সরকারের পট পরিবর্তনের পর জোরপূর্বক পদত্যাগকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বিষয়ে তদন্ত প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার (০৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে।এতে বলা হয়, জোরপূর্বক পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে তাদের বিষয়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারি করবে।

চিঠিতে জোর করে পদত্যাগ করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক যাদের বিষয়ে এখনও তদন্ত কার্যক্রম পরিচালনা হয়নি তাদের বিষয় তদন্ত করে প্রতিবেদন জরুরিভিত্তিতে এ বিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Top