আর সে রাষ্ট্র নির্মাণের মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ - Alokitobarta
আজ : শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভার্চুয়াল মোহের ফাঁদে ঘরছাড়া কিশোর-কিশোরী শেয়ারবাজারের সংকট কি কাটবে?নতুন কোম্পানি আসার দুয়ার খুলছে কোথাও কর্মী ছাঁটাই প্রভাব কর্মসংস্থানে,বন্ধ হয়েছে অন্তত ৫০টির বেশি কারখানা সংসদ নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, সিটি করপোরেশনে ভুল হবে না প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জলবায়ু তহবিল,ঋণ নয় অনুদান চায় বাংলাদেশ ঝুঁকি ৬৩৮ কোটি ডলারের,এলডিসি উত্তরণের প্রভাব রপ্তানিতে ফ্লাইওভারে নতুন কৌশল ‘সুতা-ডাকাতি’রাতে রাজধানীতে ছিনতাইকারীর ফাঁদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন রোজার আগেই কারসাজি,তেল পেঁয়াজ ডাল চিনি ছোলা খেজুরের দাম বাড়ছে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই

আর সে রাষ্ট্র নির্মাণের মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ:শিক্ষক সমাজ দুর্বল হলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়।তিনি আরও বলেন, ‘শিক্ষকদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে- এ দুই বিষয়েই বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, শিক্ষক এবং শিক্ষার মানোন্নয়নে দলটি সুনির্দিষ্ট ও বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে।জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে দেশের শিক্ষকদের জাতীয়করণ করা হবে— এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার (০৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শিক্ষক সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।তারেক রহমান বলেন, ‘দেশকে সত্যিকারের এগিয়ে নিতে হলে গড়ে তুলতে হবে জ্ঞানভিত্তিক রাষ্ট্র, আর সে রাষ্ট্র নির্মাণের মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ।

তার বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই দুর্নীতিবিরোধী বিপ্লবের সূচনা করতে হবে।
শিক্ষকদের সব দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা নিশ্চিত না করতে পারলে স্বপ্নের বাংলাদেশ কোনোদিন বাস্তবায়িত হবে না।আসন্ন জাতীয় নির্বাচনে শিক্ষক সমাজের সহযোগিতা ও সমর্থন কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Top