আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু - Alokitobarta
আজ : রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ইলেকট্রিক বাস কিনতে ৪শ কোটি টাকা চায় বিআরটিসি দুর্নীতির ‘ওএলএম’ সিন্ডিকেট বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি দপ্তরে রাতভর চলে অনৈতিক কারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগীরা ! প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে পাচারের অর্থ উদ্ধারে নতুন চ্যালেঞ্জ গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগে হোঁচট বেনামি ঋণ ১৩১৬৬ কোটি টাকা, গুপ্ত হয়ে বিএনপিতে প্রবেশ করা বিতর্কিত জামায়াতে ইসলামীর নেতা নুরুল আমিন দলকে ক্ষতিগ্রস্ত করতেই এমন ক... ববিতে অর্ধশত নবীন শিক্ষার্থীকে ৫ ঘণ্টা র‌্যাগিং প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন,প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা

আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু


মোহাম্মাদ নাসির উদ্দিন:তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে। তারা তদন্তকাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন।তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসেবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।দল অভিযুক্ত হলে বিচারে কি সাজা হবে এমন প্রশ্নে তিনি বলেন, দলকে তো আর সাজা দেওয়া যাবে না। কি ধরনের সাজা দেওয়া যাবে সেটা আইনে বলা আছে যে, দলকে নিষিদ্ধ করা, সম্পদ জব্দ করা, নেতাকর্মীর বিষয়ে নির্দেশনা ইস্যু করা।দল হিসেবে আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শুরু হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ বিষয়ে তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

এর আগে ৫ অক্টোবর চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, এনডিএম নামে একটি দল আগেই অভিযোগ দিয়েছিল। আমরা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছি। সুতরাং বলা যেতে পারে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছি। সেটা পুরোদমে শুরু হলে আমরা বলতে পারব, বিষয়টি কতদূর পর্যন্ত যেতে পারে।

Top