ঢাকায় ৬ মাসে সংক্ষিপ্ত বিচারে সাড়ে ৫ হাজারের বেশি মামলা নিষ্পত্তি - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল ‎কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম

ঢাকায় ৬ মাসে সংক্ষিপ্ত বিচারে সাড়ে ৫ হাজারের বেশি মামলা নিষ্পত্তি


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:অপরাধ দমন ও ট্রাফিক আইন বাস্তবায়নে দ্রুত বিচার কার্যক্রমের অংশ হিসেবে গত ছয় মাসে (মার্চ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত বিচারে ৫ হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।রোববার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।তিনি জানান, এ সময়ে ২৫৯টি বিশেষ অভিযানে ১১ হাজার ৩২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ২ হাজার ৭৭১ জনকে কারাদণ্ড এবং মোট ৩৫ লাখ ৫ হাজার ১৩০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে। সর্বনিম্ন শাস্তি হিসেবে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।ডিএমপি জানায়, নিষ্পত্তিকৃত মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল।সংস্থাটি আরও জানায়, ঢাকা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে তাৎক্ষণিক বিচার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে ডিএমপি। এর ফলে ভুক্তভোগীরা দ্রুত ও স্বল্প সময়ে বিচারিক সেবা পাচ্ছেন।ডিএমপি বলেছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।

Top