২৬২ ভুয়া আসামি নিয়ে বিপাকে বাদী - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল ‎কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম

২৬২ ভুয়া আসামি নিয়ে বিপাকে বাদী


মোহাম্মাদ নাসির উদ্দিন: জুলাই আন্দোলনে হামলা-সহিংসতার এক বছর পর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাচেষ্টা মামলার আবেদন করেছেন মো. নূর আলম সাকিব (২১) নামের এক যুবক।কীভাবে তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তা জানেন না বাদী। নিজেকে জুলাই যোদ্ধা ও ভুক্তভোগী দাবি করে আইনজীবীর মাধ্যমে সম্প্রতি আবেদনটি করেন। তবে সাকিব আসামি হিসাবে ৫৭ জনের নাম দিলেও আদালতে মামলার আবেদনে ৩১৯ জনের নাম দেখে হতবাক তিনি। এর বেশির ভাগই ব্যবসায়ী ও অরাজনৈতিক লোক।

জানতে চাইলে বাদী নূর আলম সাকিব বলেন, ‘আমি একজন অ্যাডভোকেটের কাছে ৫৭ জনের নাম দিই আসামি হিসাবে। এর পরে দেখি মামলার আবেদনে ৩১৯ জনের নাম দেওয়া হয়েছে। অতিরিক্ত নামগুলো কাটার জন্য অনেক দিন দৌড়াইছি-কিন্তু কাটাতে পারি নাই। এখন আমি এই মামলাই করতে চাই না।’ কোন অ্যাডভোকেট নামগুলো ঢোকালেন জানতে চাইলে তিনি বলতে অপারগতা প্রকাশ করেন।

নিজেকে উত্তরার একটি ইউনিভার্সিটির শিক্ষার্থী দাবি করলেও ওই ইউনিভার্সিটির নাম বলতে রাজি হননি নূর আলম সাকিব। আদালতে করা মামলার আবেদন সূত্রে জানা যায়, সাকিবের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মো. শাহ আলম। বর্তমানে থাকেন রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি এলাকায়।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলার শিকার হয়েছেন দাবি করে চলতি বছরের ১ জুলাই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি আবেদন করেন সাকিব (ক্যান্টনমেন্ট আমলি আদালত, সি.আর মামলা নম্বর-৩৫৮/২৫)। ওই আবেদনে ৩১৯ জনকে আসামি করা হয়েছে। মামলার আবেদনে এক নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, ব্যবসায়ী ও পুলিশের উচ্চপর্যায়ের অনেকেই আছেন আসামির তালিকায়।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ জুলাই দুপুরে ছাত্র-জনতাকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১০০ থেকে ২০০ জনের একটি বিশাল মিছিল নিয়ে আসে। মিছিলকারীদের হাতে ছিল দেশি-বিদেশি অস্ত্র। তারা মিছিল নিয়ে এসে ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে বাদী নূর আলম সাকিবসহ পাঁচ-ছয়জনের ওপর হামলা চালায়। হামলাকারীদের হাতে থাকা লোহার রড, পাইপসহ দেশি অস্ত্র দিয়ে বেধড়ক পেটায় সাকিবসহ অন্যদের। একপর্যায়ে সাকিবকে ঝাপটে ধরে হামলাকারীরা চিৎকার করতে থাকে, ‘জামায়াত, বিএনপি সন্ত্রাসীদেরকে ধরে ফেলেছি’। ওই সময় কাছাকাছি থাকা পুলিশকে ডেকে এনে বলে ‘এরা জামায়াত, বিএনপির নাশকতাকারী।’ পুলিশ সাকিবসহ ভুক্তভোগীদের দিকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়তে থাকে। তখন রাবার বুলেট বিদ্ধ হয়ে সাকিব জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। সাকিবের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত আহত এবং অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাসায় থাকেন সাকিব। পরে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার অপারেশন হয় এবং মাথা থেকে গুলি বের করা হয়।

আদালত আবেদনটি আমলে নিয়ে গত ২৪ জুলাই ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন এ সংক্রান্তে কোনো মামলা আগে রেকর্ড হয়েছে কিনা। প্রতিবেদনটি পরবর্তী ত্রিশ কার্যদিবসের মধ্যে আদালতে জমার নির্দেশ দেওয়া হয়। ক্যান্টনমেন্ট থানার ওসি একেএম আলমগীর জাহান বলেন, ‘আদালতের নির্দেশ পেয়ে এসআই শফিকুল ইসলামকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনি তদন্ত শেষে রিপোর্ট জমা দিয়েছেন। তবে এখনো মামলা রেকর্ড করার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। আদালত চাইলে পিবিআই বা ডিবিকে দিয়েও অনুসন্ধান চালাতে পারেন।

Top