বরিশালে কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার - Alokitobarta
আজ : বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
"নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে" কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত: নজরে সাবেক উপ-প্রকল্প পরি... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার

বরিশালে কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার


প্রতিবেদক,আলোকিত বার্তা :বরিশালে কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
ঘটনার এক সপ্তাহ পর সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন।গ্রেপ্তার জয় সাহা (৩০) নগরীর স্ব-রোড বাকলার মোড় এলাকার বাসিন্দা। তিনি মাদক মামলার আসামি। তাকে গত ২২ সেপ্টেম্বর কোতয়ালী মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছিল।

ওসি মিজানুর রহমান বলেন, গত ২২ সেপ্টেম্বর রাতের খাবার দেওয়ার জন্য হাজতখানা থেকে জয়কে বের করা হয়। তখন জয় কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলায় কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরীর ২ নম্বর ওয়ার্ড কালাখার বাড়ি এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Top