প্রতিদিনের মতো ভোর ৫টার দিকে তার বাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরেননি - Alokitobarta
আজ : বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
"নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে" কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত: নজরে সাবেক উপ-প্রকল্প পরি... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার

প্রতিদিনের মতো ভোর ৫টার দিকে তার বাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরেননি


প্রতিবেদক,আলোকিত বার্তা :বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে মো. ছিদ্দিকুর রহমানের (৩০) ভাসমান লাশ উদ্ধার করেছে চরদুয়ানী নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।প্রতিদিনের মতো ভোর ৫টার দিকে তার বাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরেননি।বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নদীর তীরবর্তী টেংরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।এর আগে বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বড় টেংরা গ্রাম থেকে একটি ছোট নৌকা ও জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান ছিদ্দিকুর রহমান।

পরিবারের সদস্যরা জানান, খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, বুধবার রাতে প্রচণ্ড ঝড় ও বজ্রপাতে তার মৃত্যু হতে পারে।পাথরঘাটা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং নৌপুলিশের সহযোগিতায় ভাসমান লাশ উদ্ধার করি।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, জেলের লাশ উদ্ধারের জন্য নৌপুলিশ পাঠানো হয়েছিল। উদ্ধারের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Top