খুলনা নগরীর বসুপাড়া বাঁশ তলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হোসনে আরা সুমিকে ছাড়াতে বরিশাল কোতয়ালী মডেল থানায় ছাত্র দ... বি আর টি সির বরিশাল বাস ডিপোর মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত,খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত,ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর

খুলনা নগরীর বসুপাড়া বাঁশ তলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা


প্রতিবেদক,আলোকিত বার্তা :খুলনা নগরীর বসুপাড়া বাঁশ তলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা।বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনের একটি বাসায় এ নৃশংস ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম লিটন শেখ।জানা গেছে, খুলনায় নেশার জন্য ২০ হাজার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ছেলে আবু বকর লিমন প্রথমে শ্বাসরোধ ও পরে ধারালো বঁটি দিয়ে বাবাকে গলা কেটে হত্যা করেন। ঘটনা পর থেকে লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক রয়েছে। নিহত লিটন খান ফেরি করে মাছ বিক্রি করতেন। তিনি দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত।নিহতের স্ত্রীর জানান, চারদিন আগে লিমন তার বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। লিমন টাকার জন্য তার বাবাকে বঁটি দিয়ে জবাই করে হত্যা করেছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, নেশার টাকা না পেয়ে লিমন তার বাবা লিটনকে হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে স্ত্রী অন্যত্র গেলে লিটন খান বাসায় একা থাকেন। সুযোগটি কাজে লাগায় ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী । প্রথমে তারা লিটন খানকে গলায় ফাঁস দিয়ে ও পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বঁটি উদ্ধার করেছে।

Top