কোনো কোনো দল ঘাট দখল, বাজার দখল, স্টেশন দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসে লিপ্ত হয়েছে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

কোনো কোনো দল ঘাট দখল, বাজার দখল, স্টেশন দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসে লিপ্ত হয়েছে


প্রতিবেদক,আলোকিত বার্তা :জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, সরকার সংস্কার শুরু করেছে। প্রথমে ১১টি কমিশন, পরে ৬টি নিয়ে ঐক্যমত্য কমিশন করা হয়েছে। দীর্ঘ ৩ মাস ধরে বৈঠকের পর বৈঠক হচ্ছে। কিন্তু দিনশেষে বিশেষ একটি দলের হস্তক্ষেপে সংস্কার বাধাপ্রাপ্ত হচ্ছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারে রেজিস্ট্রারি মাঠে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।হামিদুর রহমান আজাদ বলেন, ‌ফ্যাসিবাদী শাসনামলে যা ঘটেছে, বর্তমান সরকার তা না করলেও কোনো কোনো দল নিজের তালের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ঘাট দখল, বাজার দখল, স্টেশন দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসে লিপ্ত হয়েছে। আর এক্ষেত্রে সরকার কঠোর হস্তে দমনে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, সরকার জুলাই ঘোষণাপত্র দিয়েছে। কিন্তু জুলাইয়ের স্পিরিট ধারণের পরিবর্তে বিশেষ জাতিগোষ্ঠীর অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছে। যার কারণে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।সমাবেশ শেষে একটি মিছিল রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

Top