ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে সেই জন্যই পিআর পদ্ধতির দাবি - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে সেই জন্যই পিআর পদ্ধতির দাবি


প্রতিবেদক,আলোকিত বার্তা :জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে সেই জন্যই পিআর পদ্ধতির দাবি করছে জামায়াত।জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, পিআর না মানলে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে, গণভোটে আসেন। এই ৫ দফা আদায় করেই আমরা ফেব্রুয়ারি নির্বাচনে যাব।রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে শুক্রবার বিকেল ৫ টায় নগরীর জিরো পয়েন্টে এ কর্মসূচি হয়। মহানগর জামায়াতের আমির ড. মওলানা কেরামত আলীর সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে রাজশাহী মহানগর ও জেলা জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।ফ্যাসিস্টরা যাতে সরকার গঠন করতে না পারে সেজন্যই পিআরের দাবি

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী সমাবেশে সভাপতিত্ব করেন। এসময় মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মোর্তুজার যৌথ সঞ্চালনায় নগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, নগর জামায়াতের সহকারী সেক্রটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Top