সুপার ফোরের চার দল চূড়ান্ত, বাংলাদেশের ম্যাচ কবে কখন? - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাইরে অবস্থান ও আড্ডা বন্ধে মতবিনিময় সভা বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

সুপার ফোরের চার দল চূড়ান্ত, বাংলাদেশের ম্যাচ কবে কখন?


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :আবুধাবিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরে পা রেখেছে শ্রীলঙ্কা।২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টির গ্রুপপর্বে আরও একটি ম্যাচ বাকি আছে। তবে এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে সুপার ফোরের চার দলের নাম আর ম্যাচের সূচি। ফলে শুক্রবার ভারত আর ওমানের ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা।এতে বাংলাদেশেরও নিশ্চিত হয়েছে সুপার ফোর, বিদায় হয়ে গেছে আফগানিস্তানের।সুপার ফোরের চার দল এরই মধ্যে ঠিক হয়ে গেছে। ‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত আর পাকিস্তান।‘বি’ গ্রুপ থেকে নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ।প্রতি দলের মতো বাংলাদেশ খেলবে বাকি তিন প্রতিপক্ষের বিপক্ষে। ফলে সুপার ফোরে তিনটি ম্যাচ পাবে লিটন দাসের দল।

বাংলাদেশের ম্যাচের সূচি
• ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (দুবাই)
• ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভারত (দুবাই)
• ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-পাকিস্তান (দুবাই)

*সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

Top