নিষিদ্ধ আ.লীগের ১২ সদস্য গ্রেফতার ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল ‎কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম

নিষিদ্ধ আ.লীগের ১২ সদস্য গ্রেফতার ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ১২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা ও গুলশান থানা পুলিশ।রাজধানীর রমনা ও গুলশান এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম গ্রেফতাররা হলেন– মো. মাইন উদ্দীন (৩৬), বিল্লাল হোসেন (৩৮), মো. রাব্বি (২১), মো. সোহেল হাসান রাফি (২১), আরিফ (২৩), নাদিম (১৯), মো. শুক্কুর হাওলাদার (২৫), শিহাব মুন্সি (২৫), মো. জুয়েল (৩০), সাদ্দাম মোল্লা (২৭), মো. রানা (১৯) ও মো. নাজমুল (১৯)।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টা ১৫ মিনিট থেকে ৪টার মধ্যে রাজধানীর বাংলামোটর ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গ্রেফতাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা ও রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Top