২৩০ বিচারক বদলি - Alokitobarta
আজ : শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সংসদ নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, সিটি করপোরেশনে ভুল হবে না প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জলবায়ু তহবিল,ঋণ নয় অনুদান চায় বাংলাদেশ ঝুঁকি ৬৩৮ কোটি ডলারের,এলডিসি উত্তরণের প্রভাব রপ্তানিতে ফ্লাইওভারে নতুন কৌশল ‘সুতা-ডাকাতি’রাতে রাজধানীতে ছিনতাইকারীর ফাঁদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন রোজার আগেই কারসাজি,তেল পেঁয়াজ ডাল চিনি ছোলা খেজুরের দাম বাড়ছে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই লংমার্চে সহযোগিতা নিশ্চিত করতে গোপালগঞ্জের প্রশাসনের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক হেফাজতের উদ্যোগে সাত কওমি দলের জোট,হেফাজতের শর্ত, জামায়াত জোট ছেড়ে আসতে হবে খাবারের দোকানগুলোতে নেই কোনো তদারকি,সরকার শৃঙ্খলা ফিরবে খাবার বাজারে

২৩০ বিচারক বদলি


প্রতিবেদক,আলোকিত বার্তা :বিচার প্রশাসনে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ২৩০ বিচারককে একসঙ্গে বদলি করা হয়েছে।সোমবার (২৫ আগস্ট) তাদের বদলি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বদলি হওয়া বিচারকদের মধ্যে জেলা ও দায়রা জজ ৪১ জন, অতিরিক্ত জেলা জজ ৫৩ জন, যুগ্ম জেলা জজ ৪০ জন এবং সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ৯৬ জন রয়েছেন।সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ।

বদলি করা বিচারকদের আগামী ২৮ আগস্ট বর্তমান পদের দায়িত্ব অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে প্রজ্ঞাপনে।তবে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের মধ্যে যারা প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে আইন ও বিচার বিভাগ।

Top