পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে নতুন আইনে বেড়েছে চেক ডিজঅনার মামলার গতি দেশের আট অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে নবম জাতীয় পে-স্কেল পূর্ণ বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল জুলাই শহীদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব-অপপ্রচার,নেপথ্যে নিষিদ্ধ আ.লীগ আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি ধ্বংসের ঝুঁকিতে ঢাকা,ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই

পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :সেই সংশয় আমাদের দেশ ও রাজনীতিকে আবার সেই পুরনো ধাঁচে নিয়ে যাবে।আমরা যে ভোরের আলো দেখেছি, সেটি অন্ধকারে আচ্ছন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।শুক্রবার (২২ আগস্ট) কুমিল্লা নগরীর একটি কনফারেন্স হলে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে।তিনি বলেন, নির্বাচনকে ঘিরে গঠিত সংস্কার কমিটির সদস্য হয়েও একটি গোষ্ঠী পূর্ণাঙ্গ সংস্কার না চেয়ে কেবল নির্বাচন চাচ্ছে। যদি পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হবে।

বিএনপিকে উদ্দেশ করে ডা. তাহের বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হ্যাঁ-না ভোট করেছিলেন, তখন কিন্তু পার্লামেন্ট ছিল না। পরে তিনি যে রাজনীতিতে আসেন, সেটাও প্রোক্লেমেশনের মাধ্যমেই হয়েছিল। শহীদ জিয়া যেভাবে ভোট ও প্রোক্লেমেশন করেছিলেন, সেটাকে অনুসরণ করেই এবার আমরা-বিএনপি, জামায়াত, এনসিসি ও ইসলামী দলসহ অন্যান্য দল-যে সকল সংস্কারে একমত হয়েছি, সেগুলোর ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানে আপনাদের ইতিবাচক ভূমিকা আশা করছি।

এ সময় জাতীয় পার্টিকে ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসর’ হিসেবে আখ্যা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. তাহের।তিনি বলেন, আমরা মনে করি, জনগণ আর জাতীয় পার্টিকে গ্রহণ করবে না।ডা. তাহের আরও বলেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে-এটি একটি অতি বুদ্ধিভিত্তিক পর্যালোচনা, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে, সবাই মিলে একটি সমঝোতার নির্বাচনের চেষ্টা করছি। সেখানে জাতীয় পার্টিকে যুক্ত করা হবে না।এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Top