পিআর ও লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

পিআর ও লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই


মোহাম্মাদ নাসির উদ্দিন:দেশের ৭১ শতাংশ জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও অদৃশ্য কোন শক্তির কারণে কিংবা চাপে সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত নিচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সংস্কার নিশ্চিত না করে জাতীয় নির্বাচনে গেলে ভোটের পরিবেশ সুষ্ঠু হাওয়ার সম্ভাবনা দেখছেন না বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন।বুধবার (২০ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা-৮ আসন অর্থাৎ পল্টন মতিঝিল রমনা শাহবাগ শাজাহানপুর অঞ্চলের নির্বাচন পরিচালনা উপ-কমিটি সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।ড.হেলাল উদ্দিন বলেন,বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এই সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না।

তিনি বলেন,একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যতীত প্রহসনের কোন নির্বাচন বিশ্ব সম্প্রদায়ও গ্রহণ করবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য এবং দেশি-বিদেশি স্বীকৃতি ও সমর্থনের জন্য অবশ্যই নির্বাচনের আগেই সকল দলের ও সকল প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, পিআর ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে জাতীয় নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভবনা নেই। সেই সঙ্গে প্রার্থীদের পাশাপাশি ভোটারদেরও নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। এভাবে প্রহসনের নির্বাচন অতীতেও এদেশের জনগণ মেনে নেয়নি, আগামীতেও মেনে নিবে না।তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার জাতিকে একটি বিশ্বাসযোগ্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারলে, সরকারকে জবাবদিহিতা করতে হবে। জনগণ তাদের সহজেই ছাড় দেবে বলে মনে হয় না।

পিআর পদ্ধতির নির্বাচন প্রসঙ্গে হেলাল উদ্দিন বলেন,দেশের ৭১ শতাংশ জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও অদৃশ্য কোন শক্তির কারণে কিংবা চাপে সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত নিচ্ছে না। দেশের ৭১ শতাংশ জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও অদৃশ্য কোন শক্তির কারণে কিংবা চাপে সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত নিচ্ছে না। অনতিবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা দিতে হবে। তিনি উপস্থিত দায়িত্বশীলদের জনগণের আশা-আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়তে অতীতের মত ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে পল্টন থানা আমিরের শাহিন সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবিব, মতিঝিল পূর্ব থানা আমির মো. নুরুদ্দিন, শাহজাহানপুর পশ্চিম থানা আমির সরোয়ার হোসেন সহ বিভিন্ন থানা সেক্রেটারি, নায়েবে আমিরগণ প্রমুখ।

Top