রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মামলা প্রত্যাহার হচ্ছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল ‎কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মামলা প্রত্যাহার হচ্ছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : বিপক্ষ দলের নেতাকর্মীদের ঘায়েলের উদ্দেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছিল- এমন ১৬ হাজার ৪২৯টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (১৮ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।সেখানে বলা হয়, হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার উদ্দেশে আইনকে অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব মামলা অভিযুক্ত ও তাদের পরিবারের জন্য গভীর ভোগান্তি ডেকে এনেছে, একইসঙ্গে রাজনৈতিক ও বিচারব্যবস্থাকেও বিকৃত করেছে।হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার উদ্দেশে আইনকে অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব মামলা অভিযুক্ত ও তাদের পরিবারের জন্য গভীর ভোগান্তি ডেকে এনেছে, একইসঙ্গে রাজনৈতিক ও বিচারব্যবস্থাকেও বিকৃত করেছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো অন্যায্য হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা কমানো এবং নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ তৈরি করা। মামলা প্রত্যাহারের এই পদক্ষেপ কেন গুরুত্বপূর্ণ, তার ব্যাখ্যাও

পোস্টটিতে আরও বলা হয়, মোট ১৬ হাজার ৪২৯টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো অন্যায্য হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা কমানো এবং নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ তৈরি করা।মামলা প্রত্যাহারের এই পদক্ষেপ কেন গুরুত্বপূর্ণ,ব্যাখ্যাও দেওয়া হয়েছে ওই পোস্টে।ব্যাখ্যায় বলা বলছে, এসব মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে যারা অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছিল, তাদের ন্যায়বিচার ফিরিয়ে দেওয়া হবে এবং একটি ন্যায্য রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে। ফলে নির্বাচনে আরও বিস্তৃত অংশগ্রহণ সম্ভব হবে।এছাড়া শেষ পর্যন্ত এই সংস্কার, বিচারব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াবে এবং আরও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পথ সুগম হবে।

Top