নির্বাচনই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

নির্বাচনই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :নির্বাচনই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।তারেক রহমান বলেন, প্রচলিত ধারার রাজনীতি থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে বলে। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।তিনি বলেন, কোনো কোনো রাজনৈতিক দলের বক্তব্যে গণতন্ত্রকামী মানুষের মনে প্রশ্ন জেগেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি হলে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ সহজ হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, জনগণ রাজনৈতিকভাবে শক্তিশালী না হলে সরকার ও রাষ্ট্র শক্তিশালী হবে না। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন।দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের মধ্যে বিএনপির প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয় এমন কাজ থেকে দূরে থাকতে হবে।

Top