আমরা সব সময় চুনোপুঁটি ধরি,রুই-কাতলা ধরা পড়ে না,রাঘববোয়ালদের ধরার চেষ্টা চলছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল ‎কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম

আমরা সব সময় চুনোপুঁটি ধরি,রুই-কাতলা ধরা পড়ে না,রাঘববোয়ালদের ধরার চেষ্টা চলছে


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :অপরাধী যাতে ছাড় না পায়। আমরা সব সময় চুনোপুঁটি ধরি। রুই-কাতলা ধরা পড়ে না। রাঘববোয়ালদের ধরার চেষ্টা চলছে।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে, নিরীহ কেউ যাতে শাস্তি না পায়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১২তম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা এক রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিবসে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো নির্দেশ ছিল না। যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে নির্দেশনা ছিল।মব জাস্টিস (উচ্ছৃঙ্খল জনতার বিচার) বন্ধ করা যাচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব জাস্টিস শেষ হয়ে গেছে, এটা বলা যাবে না। ঢাকায় মব জাস্টিস কমলেও ঢাকার আশপাশে হচ্ছে। রংপুরে কিছুদিন আগেও হয়েছে। সরকার চেষ্টা করছে মব জাস্টিস যতটা কমিয়ে আনা যায়।

জাহাঙ্গীর আলম আরও জানান, নির্বাচনকে ঘিরেই শুধু নয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৫ হাজার ৮৫১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বিজিবি ৪ হাজার ৪৬৯ জন, আনসার ৫ হাজার ৫৫১ জন এবং কারা অধিদপ্তরে ১ হাজার ৫৫৮ জন নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পদ সৃষ্টি ও শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ১৮ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে এ রকম আরও ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা চলমান প্রক্রিয়া। ৬০ কর্মদিবসের বেশি অনুপস্থিত থাকলে বরখাস্ত করা হয়, এটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে।

Top