মাদ্রাসার দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
যানজট নিরসনে ঢাকায় হবে ১৭টি মনোরেল তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে সম্ভাব্য বিভিন্ন পদ্ধতি পর্যালোচনা করছে তড়িঘড়ি করে আবারও সংশোধনী এনে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে,তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুট... গ্রামে শিক্ষকের হাহাকার,ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, দিন কাটে আড্ডায়,ক্লাস নেই,সিনিয়র শিক্ষকরা সপ্তাহে ... গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ,আড়াইহাজার থেকে মাতারবাড়ী বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ এফডিআই গতি নেই, কমছে নতুন বিনিয়োগ,বিদেশি সহায়তায় নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ! আওয়ামী লীগ ৭২ সালে ক্ষমতা গ্রহণ করে, স্বাধীন দেশে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে তারা খুন করেছে সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি কোনো নির্দেশনাই মানছে না এয়ারলাইন্সগুলো

মাদ্রাসার দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত


মোহাম্মাদ মুরাদ হোসেন: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখা-২থেকে গত ১১ আগস্ট প্রকাশিত এক স্মারকে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জানুয়ারি ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই নতুন বিভাগ চালু হবে।মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেলের সই সরা ওই স্মারকে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগীকরণ, সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর প্রয়োজনীয়তা বিবেচনা করে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে দাখিল ও আলিম স্তরের মাদ্রাসাগুলোতে পর্যায়ক্রমে পাঠ্যক্রম প্রণয়ন, সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক নির্ধারণ, উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচন, শিক্ষক প্রশিক্ষণ, প্রয়োজনে এনটিআরসিএ-এর মাধ্যমে শিক্ষক নিয়োগ এবং শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।তবে শুরুতেই সারা দেশে নয় বরং নির্ধারিত কিছু মাদ্রাসায় পরীক্ষামূলকভাবে বিভাগ চালু করা হবে জানিয়ে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে কিছু মাদ্রাসা নির্বাচন করে সেখানে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করা হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

স্মারকটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানোর পাশাপাশি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে। একইসাথে ব্যবসায় শিক্ষা বিভাগের পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন ও পাঠ্যপুস্তক প্রস্তুতের কাজ দ্রুত সম্পন্ন করাসহ দাখিল-আলিম স্তরে ব্যবসায়ী শিক্ষা বিভাগ চালুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, এতদিন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দাখিল ও আলিম স্তরে কেবল মানবিক ও বিজ্ঞান বিভাগ চালু ছিল। ফলে ব্যবসায় শিক্ষায় আগ্রহী মাদ্রাসার শিক্ষার্থীদের স্কুলে বা কলেজে ভর্তি হতে হতো। নতুন বিভাগ চালুর মাধ্যমে আগামী বছর থেকেই মাদ্রাসায় ব্যবসায় শিক্ষার সুযোগ তৈরি হবে।

Top