দুই চিকিৎসককে বাধ্যতামূলক অবসর - Alokitobarta
আজ : শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়... ছুটির দিনেও কর্মচাঞ্চল্য সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, নেই অস্থিরতার ছাপ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, আজ থেকে আবেদন ক্ষমতার শীর্ষে বসে দমন-পীড়ন ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি,২০২৭ সালের তালিকা নির্মাণে দুর্নীতি তদন্তে দুদককে সুপারিশ শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করেছে আওয়ামী লীগ নেতারা, ছক কষেছে পোশাক খাতে অস্থিরতা তৈরি করে

দুই চিকিৎসককে বাধ্যতামূলক অবসর


ডা.মুন্সী মুবিনুল হক :স্বাস্থ্যের সাবেক দুই শীর্ষ কর্মকর্তা অধ্যাপক ডা. শামিউল ইসলাম ও অধ্যাপক ডা. মো. কামরুল হাসানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে ডা. শামিউল ইসলামকে অবসরে পাঠানোর তথ্য জানানো হয়। এর আগে গত ৬ আগস্ট যুগ্ম সচিব সনজীদা শরমিনের সই করা প্রজ্ঞাপনে অবসরে পাঠানো হয় ডা. মো. কামরুল হাসানকে।তাদের অবসর দেওয়ার পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো৷ বিধি অনুযায়ী তারা অবসর সুবিধা পাবেন।

অধ্যাপক ডা. শামিউল ইসলাম স্বাস্থ্যসেবা ও শিক্ষার বিভিন্ন পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারের (বিএনসিএমআরসি) প্রকল্প পরিচালক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক, ম্যালেরিয়া, যক্ষ্মা ও এইডস নির্মূল প্রকল্পের লাইন ডাইরেক্টর এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।অধ্যাপক ডা. মো. কামরুল হাসান জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সবশেষ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব পদে রয়েছেন।

আরও পড়ুন...
Top