দৈনন্দিন কার্যক্রমে গতি সঞ্চারিত হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল ‎কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম

দৈনন্দিন কার্যক্রমে গতি সঞ্চারিত হয়েছে


মোহাম্মাদ নাসির উদ্দিন: অন্তর্বর্তী সরকারের এক বছরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রমে গতি সঞ্চারিত হয়েছে। এ সময়ে মন্ত্রণালয় ১ হাজার ২৮৩টি ফাইল নিষ্পত্তি করেছে, যা আগের সরকারের একই সময়ে নিষ্পত্তি হয়েছিল ৮৩৪টি ফাইল।মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থায় ৩৯১টি আইনগত মতামত দেওয়া হয়েছে, যা আগের বছরের ১৮০টি মতামতের দ্বিগুণেরও বেশি।শনিবার (০৯ আগস্ট) সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, আগের চেয়ে মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সরকারি সংস্থাগুলোতে বিস্তৃত আইনগত সহায়তা এবং সত্যায়ন ও নথি যাচাইয়ের মতো জনসেবায় গুরুত্বপূর্ণ উন্নতি করেছে। গত এক বছরে ১ লাখ ৫৯ হাজার ৫৪৪টি সনদপত্র, হলফনামা, দলিল ইত্যাদি নথি সত্যায়ন করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।বিগত বছরে আইন প্রণয়নের নানা বিষয়ে রেকর্ড ১২টি স্টেকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে, যা অংশগ্রহণমূলক শাসন ও আইন প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করেছে। এ ছাড়া, মন্ত্রণালয় নবগঠিত একাধিক কমিশনকে (যেমন: গুম তদন্ত কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন) সেক্রেটারিয়াল সহায়তা দিয়েছে।

মন্ত্রণালয় গত এক বছরে বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে ৪ হাজার ৮৮৯ জন সরকারি আইন কর্মকর্তা এবং অ্যাটর্নি জেনারেলের দপ্তরে ২৭৪ জন আইনজীবী নিয়োগ দিয়েছে। পাশাপাশি, আপিল বিভাগে ৫ জন বিচারপতি ও হাইকোর্ট বিভাগে ২৩ জন বিচারপতি নিয়োগে সহায়তা করেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য প্রসিকিউটর ও বিচারক নিয়োগ দিয়েছে।গত এক বছরে মন্ত্রণালয়ের ডিজিটাল রূপান্তরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে বর্তমানে মন্ত্রণালয়ের ৫০ শতাংশ ফাইল ‘ডি-ডকুমেন্টস’ নামের ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা সিস্টেমে প্রক্রিয়াকরণ করা হচ্ছে, যা প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছতায় এক বড় মাইলফলক। এ ছাড়া, মন্ত্রণালয়ের সত্যায়ন সেবা পুরোপুরি অনলাইনভিত্তিক হয়েছে, ফলে জনগণ ঘরে বসেই এ সেবা নিতে পারছেন।

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত ও দ্রুততর করতে মন্ত্রণালয় একটি বিশেষ প্রসিকিউশন মনিটরিং সেল গঠন করেছে। এই বিশেষ ইউনিটটি রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ এসব মামলার বিচার প্রক্রিয়া নিবিড়ভাবে তদারকি করছে, যেন ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত হয়।

Top