নিক্সন চৌধুরীর বিশ্বস্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার - Alokitobarta
আজ : শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নিক্সন চৌধুরীর বিশ্বস্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার


মোহাম্মাদ আমিনুল ইসলাম:কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর আস্থাভাজন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার সকালে (৮ আগস্ট) মালিগ্রাম এলাকা থেকে একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তাছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সে কিছুটা গা-ঢাকা দিয়েছিল।

ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ভাঙ্গা থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করে দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

Top