বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুখবর - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুখবর


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। এটির সারসংক্ষেপ ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রশাসন শাখায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।মাউশি সূত্র জানা যায়, সবচেয়ে নিচের গ্রেডে থাকা স্কুলের কর্মচারীরা যেমন-আয়া, পরিচ্ছন্নতাকর্মীদের ৫০০ টাকা পর্যন্ত বেতন বাড়ছে। জুনিয়র শিক্ষকদের বেতন ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বাড়বে। সহকারী শিক্ষক যারা সাড়ে ১২ হাজার টাকা বেতনে চাকরি করছেন,তাদের বেতন এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা বাড়বে।

আরও জানা যায়, সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে দুই থেকে চার হাজার টাকা বাড়বে। কোনো কোনো ক্ষেত্রে এটি পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়া প্রধান শিক্ষকদের বেতন প্রায় ৭ হাজার টাকার মতো বাড়বে।মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ জহির উদ্দিন বলেন, জুলাই-২০২৫ এর প্রথম লটে তিন লাখ ৭৮ হাজার ৪৫৭ জন শিক্ষক-কর্মচারীর জন্য প্রায় এক হাজার ২৯ কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে। যেখানে জুন-২০২৫ মাসের প্রথম লটের চেয়ে প্রায় ১৪৫ কোটি টাকা বেশি দিতে হচ্ছে।

Top