এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল আগামী ১০ আগস্ট - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল আগামী ১০ আগস্ট


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ : এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হতে পারে। ওইদিন বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে এবং যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে তাদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।রোববার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে পুনর্নিরীক্ষার ফল প্রকাশের নিয়ম। সে হিসেবে ৯ আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হবে। এ পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।

১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। ১১ জুলাই থেকে ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়, যা চলে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ছিল ১৫০ টাকা।

Top