প্রাথমিক বিদ্যালয়ে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য বরাদ্দ ১৬ কোটি টাকা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই,শিক্ষকতা করতে চাইলে ইউনিভার্সিটিতে গিয়ে করুক মক্কা চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই, আমন্ত্রণ পেলে বিবেচনা করবে বাংলাদেশ ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত আজ সংসদের তৃতীয় অধিবেশন বসছে সংসদীয় জবাবদিহিতা ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

প্রাথমিক বিদ্যালয়ে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য বরাদ্দ ১৬ কোটি টাকা


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চলতি বছর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এ সংক্রান্ত পত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২০০৯ রপ্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ার পর থেকে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২২ খ্রিষ্টাব্দের এটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু চালু করা হয়নি। তবে বিকল্প হিসাবে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীদের দেওয়া হয় মেধাবৃত্তি। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য চালু রাখা হয় উপবৃত্তি। দীর্ঘদিন পর বর্তমান অন্তর্বর্তী সরকার বৃত্তি পরীক্ষা চালু করতে যাচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠানো পত্রে জানানো হয়, আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান (একসঙ্গে) এই চার বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা ৫০ শতাংশ করে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেবে। প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম

বদলে গেল প্রাথমিকের সহকারী শিক্ষকের পদনাম: শিক্ষকসহ পাঁচটি পদের পদনাম পরিবর্তন করে আদেশ জারি করেছে সরকার। এতে সহকারী শিক্ষক পদের পদনাম হবে শিক্ষক। গত ২ জুলাইয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত অফিস আদেশটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। আদেশে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত মে মাসের সমন্বয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে সহকারী জেলা শিক্ষা অফিসার, অর্থ কর্মকর্তা, সহকারী মনিটরিং অফিসার, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক এবং সহকারী শিক্ষক পদের নামপদ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবে জানানো হয়, সহকারী জেলা শিক্ষা অফিসারের পরিবর্তিত পদনাম হবে অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার, অর্থ কর্মকর্তা পরিবর্তিত হয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী মনিটরিং অফিসার পরিবর্তিত হয়ে প্রশাসনিক কর্মকর্তা, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক পরিবর্তিত হয়ে সহকারী ইন্সট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়), সহকারী শিক্ষক পরিবর্তিত হয়ে পদনাম করা হয়েছে শিক্ষক।প্রাথমিক বিদ্যালয়ে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য

বরাদ্দ ১৬ কোটি ৩৯ লাখ টাকা: শিশু শহিদদের স্মরণে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান পালন উপলক্ষ্যে মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

Top