জুলাই পুনর্জাগরণ উদযাপনে স্কুল-কলেজে দেখানো হবে ডকুমেন্টারি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই,শিক্ষকতা করতে চাইলে ইউনিভার্সিটিতে গিয়ে করুক মক্কা চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই, আমন্ত্রণ পেলে বিবেচনা করবে বাংলাদেশ ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত আজ সংসদের তৃতীয় অধিবেশন বসছে সংসদীয় জবাবদিহিতা ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

জুলাই পুনর্জাগরণ উদযাপনে স্কুল-কলেজে দেখানো হবে ডকুমেন্টারি


ডা.মুন্সী মুবিনুল হক:শিক্ষার্থীদের মধ্যে জুলাই পুনর্জাগরণ বিষয়ে ইতিহাস, চেতনা ও দেশপ্রেম তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। নির্দেশনায় আরও বলা হয়েছে, মাউশির ওয়েবসাইট www.dshe.gov.bd থেকে বা নির্ধারিত লিংকগুলো থেকে সংশ্লিষ্ট ডকুমেন্টারি সংগ্রহ করে প্রযোজ্য দিন ও সময়ে সেসব ভিডিও সব শিক্ষার্থীকে দেখানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষ্যে ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১৫ জুলাই) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা।এতে বলা হয়, জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের সই করা এই নির্দেশনা এরইমধ্যে দেশের সব অঞ্চলের পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সরকারি-বেসরকারি কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছেও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই সংঘটিত গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নেতৃত্বে যে বিপুল আন্দোলন গড়ে উঠেছিল, তা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে। সেই আন্দোলনের স্মৃতিকে ধরে রাখতেই সরকার এ বছর থেকে ‘জুলাই শহীদ দিবস’ ও ‘জুলাই পুনর্জাগরণ সপ্তাহ’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে এই ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Top