শিক্ষক-কর্মচারীদের বদলি ও পদায়নের নতুন নির্দেশনা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণতান্ত্রিক উত্তরণ সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি না হওয়া একটি রাষ্ট্রের সামগ... গণতান্ত্রিক উত্তরণ সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি না হওয়া একটি রাষ্ট্রের সামগ... গণতান্ত্রিক উত্তরণ সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি না হওয়া একটি রাষ্ট্রের সামগ... যানজট নিরসনে ঢাকায় হবে ১৭টি মনোরেল তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে সম্ভাব্য বিভিন্ন পদ্ধতি পর্যালোচনা করছে তড়িঘড়ি করে আবারও সংশোধনী এনে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে,তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুট... গ্রামে শিক্ষকের হাহাকার,ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, দিন কাটে আড্ডায়,ক্লাস নেই,সিনিয়র শিক্ষকরা সপ্তাহে ... গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ,আড়াইহাজার থেকে মাতারবাড়ী বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ এফডিআই গতি নেই, কমছে নতুন বিনিয়োগ,বিদেশি সহায়তায় নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ!

শিক্ষক-কর্মচারীদের বদলি ও পদায়নের নতুন নির্দেশনা


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি মাধ্যমিক স্তরে শিক্ষক-কর্মকর্তাদের অনলাইনে বদলি ও পদায়নে আবেদনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে।বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।এতে বলা হয়েছে, মাধ্যমিক স্তরে শিক্ষক-কর্মকর্তারা বদলি ও পদায়নের জন্য পিডিএস হালনাগাদপূর্বক (http://pds.sib.gov.bd) এ লিংকে পিডিএস আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ১৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য ২০২৪ সালের ৩১ জুলাই একটি নীতিমালা কার্যকর হয়।এ নীতিমালা বাস্তবায়নের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এ সফটওয়্যারের মাধ্যমে সরকারি মাধ্যমিক স্তরে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের বদলি এবং পদায়নের আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য নির্দেশনাগুলো হলো—বদলি নীতিমালা অনুযায়ী, ৯ অঞ্চলে কর্মরত উপপরিচালক ও বিদ্যালয় পরিদর্শক পদগুলো বদলির ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত। এছাড়া সারা দেশের বাকি পদ (সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী বিদ্যালয় পরিদর্শক, সহকারী জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার) বদলিভিত্তিক পদায়নের ক্ষমতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ন্যস্ত থাকবে।
অন্য কোনো উপায়ে পাঠানো বা উপস্থাপন করা আবেদন বিবেচনা করা হবে না।একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৫টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। কর্তৃপক্ষ থেকে মঞ্জুরকৃত আবেদনগুলোর প্রেক্ষিতে দপ্তরের প্রক্রিয়া শেষে ওয়েবসাইটে যথাযথ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন। এছাড়া, আত্মীকৃত শিক্ষক-কর্মকর্তাগণ বদলিভিত্তিক পদায়নের জন্য আবেদন করতে পারবেন না।কোনো শিক্ষক-কর্মকর্তার শিক্ষানবিশকাল শেষ না হলে বদলির জন্য আবেদন করতে পারবেন না। পিডিএস অসম্পূর্ণ বা হালনাগাদ না করলে শিক্ষক-কর্মকর্তাদের আবেদন বিবেচনা করা হবে না।

Top