দেশে আর ফ্যাসিবাদ চলবে না, প্রয়োজনে আবারও রক্ত দিবো - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দেশে আর ফ্যাসিবাদ চলবে না, প্রয়োজনে আবারও রক্ত দিবো


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘দেশে আর ফ্যাসিবাদ চলবে না, প্রয়োজনে আবারও রক্ত দিবো। ২০২৪ সালে দেশের হাজারো তরুণের বুকের তাজা রক্তে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখনো একটি পক্ষ পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে।রোববার (১৩ জুলাই) বিকেল ৫টায় শহরের ফায়ারসার্ভিস মোড়ের পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি। এখানকার প্রধান সমস্যা নদীভাঙন। এখানে রাস্তাঘাটের উন্নয়ন ও যানজটের সমস্যার কথা শুনেছি। এগুলো সমাধানে আমরা কাজ করবো।এসময় এনসিপির সদস্যসচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, মশিউর রহমান, যুগ্ম সহ-সংগঠক আরিফুর রহমান ও যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতু ও জেলার প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

Top