৭ দফা দাবি পূরণ হলেই নির্বাচনে প্রস্তুত জামায়াত - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

৭ দফা দাবি পূরণ হলেই নির্বাচনে প্রস্তুত জামায়াত


মোহাম্মাদ মুরাদ হোসেন: পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদসহ ৭ দফা দাবি পূরণ হলেই যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াতে ইসলামী। এমনটাই জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।এদিন সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।বৈঠক শেষে জামায়াত নেতা বলেন, রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এতে অংশ নেবেন ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী। ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন তারা।

একই সঙ্গে, বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও সংগঠনকেও এ সমাবেশে দাওয়াত দেওয়া হবে বলেও উল্লেখ করেন অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের।এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

Top